Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

এগারো বছর আগে শিশু ঘর্ষণ

চট্টগ্রামে এক আসামির আমৃত্যু কারাদণ্ড

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

চট্টগ্রামে এক আসামির আমৃত্যু কারাদণ্ড

Advertisement

এগারো বছর আগে চট্টগ্রামে ৮ বছরের শিশু ধর্ষণের মামলায় এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম মজিবর মৃধা। রোববার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন।

মজিবর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার কাদের মৃধার ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল।

২০১৫ সালের ৭ ডিসেম্বর মা শিশুটিকে পাশের বাসায় রেখে কাজে যান। এ সময় বাসায় শিশুটিকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন করে আসামি। এ ঘটনায় শিশুটির মা হালিশহর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা ও হালিশহর থানার এসআই জমির উদ্দিন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ‘৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম