Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

ফাইল ছবি

Advertisement

ভোলার লালমোহনে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভিমরুলের আক্রমণে অন্তত তিন পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থলে থাকা লোকজনকেও আক্রমণ করে ভিমরুল। এতে অন্তত ২৫ জন আহত হন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি নজরুল ইসলাম। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের জনতাবাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় স্থানীয়ভাবে সংবাদ পেয়ে মাদক উদ্ধারে যায় পুলিশের টিম। সেখানে এক পর্যায়ে লালমোহন থানার এসআই আসাদ, এএসআই আলামিন এবং দুই-তিনজন পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় ২০-২৫ ভিমরুলের কামড়ে আহত হন। পরে পুলিশ সদস্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

স্থানীয় স্কুল শিক্ষক আলাউদ্দিন হাওলাদার জানান, এলাকার এক নারী মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে সেখানে এলাকাবাসী ও পুলিশ সদস্যদের উপর ভিমরুলে আক্রমণ করতে থাকে। এতে বহু মানুষ ভিমরুলের কামড়ে আহত হন। পরে শারমিন নামের ওই নারীকে কিছু ইয়াবাসহ আটক করে পুলিশ।

লালমোহন থানার ওসি নজরুল ইসলাম বলেন, মূলত এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল পুলিশ। পরে ভিমরুলের কামড়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ইয়াবাসহ অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম