সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খান গ্রেফতার
Advertisement
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
শরীফ হোসেন খান
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপির প্রতিনিধি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ হোসেন খান সন্ত্রাসবিরোধী আইন ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শরীফ হোসেন খান রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সাবেক এমপি শফিকুর রহমানের ইউনিয়ন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালে তার বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদামঘরে মজুত রাখার অভিযোগ ওঠে।
চাঁদপুরের জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ২০২৪ সালের ১ ডিসেম্বরের ৯১৮ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ শরীফ হোসেন খানকে গ্রেফতারর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে থাকা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
