Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার পৃথক সময়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্রগুলো নেওয়া হয়।

মনোনয়নপত্র সংগ্রহকারী ৩ নেতা হলেন—জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির আরেক সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। 

বিএনপির দপ্তর সূত্র এতথ্য জানা যায়। এদিকে সংগৃহীত মনোনয়নপত্র আগামীকাল বুধবার নয়াপল্টনে বিএনপির দপ্তরে জমা দেবেন তারা।  

মির্জা ফয়সাল আমিনের পক্ষে ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের আস্থাভাজন। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পয়গাম আলী।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের জন্য মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে। আগ্রহী প্রার্থীরা সংগৃহীত মনোনয়নপত্র আগামীকাল বুধবারের মধ্যে জমা দিতে পারবেন। আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় এই আসনটিতে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। মির্জা ফয়সাল আমিন সম্পর্কে তাঁর ছোট ভাই। অন্যদিকে, এই আসনে আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

আরও পড়ুন

দিনদুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

দিনদুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

গ্রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

গ্রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম