Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সারের কৃত্রিম সংকটের নেপথ্যে কী, জানালেন প্রতিমন্ত্রী

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

সারের কৃত্রিম সংকটের নেপথ্যে কী, জানালেন প্রতিমন্ত্রী

Advertisement

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দেশে একটি মহল সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া ডিলাররা পালিয়ে গেছে, তারা সঠিক সময়ে সার উত্তোলন করে না, সার বিক্রি করে না। এজন্যই কৃত্রিম ক্রাইসিসটা তৈরি হয়েছে। বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে এমন জায়গায় ঠেলে নেওয়া হয়েছে, সেখান থেকে তুলে আনতে আমাদের বেগ পেতে হচ্ছে। সব কিছুর পরও আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো রাখতে কাজ করে যাচ্ছি। আমরা কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছি, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।

সোমবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্ডপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থায় সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম।

ফারজানা শারমিন পুতুল বলেন, বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না। আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই, যেখানে বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে হবে না। তারা বিদ্যুৎ দিলে আমরা বিদ্যুৎ পাব, তারা না দিলে আমাদের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে-এমন পরিস্থিতি চাই না।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ-গ্যাসের সংকট চলছে, এজন্য জনগণের কষ্ট হচ্ছে এটা আমরা বুঝি। তবে এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা নিজেরাই যেন নিজেদের বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম