Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় যুবকের যাবজ্জীবন

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পিএম

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় যুবকের যাবজ্জীবন

Advertisement

চট্টগ্রামে ৮ বছর আগে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে মো. নজরুল ইসলাম ওরফে মিঠু নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার পর মিঠুকে কারাগারে পাঠানো হয়।

২০১৮ সালের ১৩ অক্টোবর হাটহাজারীতে খালার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় ১৭ বছরের কিশোরী। তিনদিন পর একটি ব্রিক ফিল্ডের পাশে পুকুরপাড়ে টয়লেটের ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা ওই কিশোরীকে শনাক্ত করেন।

এ ঘটনায় কিশোরীর বাবা হাটহাজারী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ২১ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম