Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রাজশাহীতে চব্বিশ ঘণ্টায় গ্রেফতার ২৩০

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

রাজশাহীতে চব্বিশ ঘণ্টায় গ্রেফতার ২৩০

প্রতীকী ছবি

Advertisement

রাজশাহী রেঞ্জের আট জেলার ৭২ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় রাজশাহী রেঞ্জ পুলিশের অধিক্ষেত্রের বিভিন্ন থানায় মোট ৭৩টি মামলা রুজু হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রেঞ্জ পুলিশের গণমাধ্যম শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া চুরির অভিযোগে চারটি, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দুটি এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা রুজু হয়েছে। তবে এ সময়ে চারটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়।

রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ জানান, রাজশাহী বিভাগের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় ৭২ থানা পুলিশ মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে।  

গ্রেফতারদের মধ্যে ৮৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জন দণ্ডপ্রাপ্ত আসামি, বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ১১৪ জন এবং অভিযোগ ছাড়াই সন্দেহমূলকভাবে আরও ১৫ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে এসব অভিযানকালে একটি বার্মিজ ছুরি, ১০১ গ্রাম হেরোইন, ২৮১টি ইয়াবা বড়ি, ১০ বোতল বিদেশি মদ, ২১১টি নেশার ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম