লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
Advertisement
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ মিছিল করা হয়।
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে এ মিছিল করে নেতাকর্মীরা।
এই মিছিলের প্রায় ৫২ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী অংশ নিয়েছে এই মিছিলে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, মিছিলটি সদরের কোথাও হয়নি। এটি রায়পুর বর্ডার বাজার এলাকায় হয়েছে জানতে পেরেছি।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

