Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

অপারেশনের ব্যান্ডেজসহ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

Advertisement

Icon

মীরসরাই ( চট্টগ্রাম) চট্টগ্রাম

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

অপারেশনের ব্যান্ডেজসহ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

ফেরদৌস হোসেন আরিফ

Advertisement

চোখ অপারেশনের ব্যান্ডেজসহ ড্রেসিংয়ের আগেই মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফকে চট্টগ্রাম শহরের হালিশহর এলাকা থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী রওশন আরা রত্না। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে আরিফের চোখে অপারেশন করা হয়। বৃহস্পতিবার তার চোখের ড্রেসিংসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কথা ছিল। গত চার মাসে তার চোখের রেটিনায় তিনটি অপারেশন হয়েছে বলেও জানান তিনি।

রওশন আরা রত্না বলেন, আমরা পুলিশকে অনেক অনুরোধ করেছি, কাকুতি-মিনতি করেছি। চোখের ড্রেসিংটা শেষ হলে তিনি নিজেই থানায় হাজির হবেন; কিন্তু তারা আমাদের কথা মানেননি। বুধবার দিবাগত রাত ২টার দিকে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য বাসায় এসে আরিফকে থানায় নিয়ে যান।

তবে কী মামলায় বা কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সেই বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরিফকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।  মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আরিফ নামে একজনকে আটকের বিষয় তিনি শুনেছেন। হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম