Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

তেঁতু‌লিয়া নদীতে অবৈধ বালু তোলায় ড্রেজারসহ আটক ৭

Advertisement

Icon

বোরহানউদ্দিন প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ এএম

তেঁতু‌লিয়া নদীতে অবৈধ বালু তোলায় ড্রেজারসহ আটক ৭

Advertisement

বোরহানউদ্দিন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলায় একটি ড্রেজার ও বালু বহনে ব্যবহৃত একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার হাঁসেরচরসংলগ্ন এলাকায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

 জানা যায়, কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের সদস্যরা বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে অবৈধভাবে বালু তোলায় একটি ড্রেজার, বালু বহনে ব্যবহৃত একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেন।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ড্রেজার ও বাল্কহেডসহ আটককৃতদের বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর এলাকা থেকে ভোলা সদরের ভেদুরিয়া কোস্ট গার্ডের হেফাজতে আনা হচ্ছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম