Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পুত্রবধূকে কোপাতে বাধা, স্ত্রীকে কুপিয়ে থানায় স্বামীর আত্মসমর্পণ

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

পুত্রবধূকে কোপাতে বাধা, স্ত্রীকে কুপিয়ে থানায় স্বামীর আত্মসমর্পণ

বড়াইগ্রাম থানা

Advertisement

নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে থানায় আত্মসমর্পণ করেছেন নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি। তার স্ত্রী রওশন আরাকে (৪৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ সেনাবাহিনীতে চাকরি করতেন। প্রায় ১০ বছর আগে তিনি উল্লাপাড়ায় ৬ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেন। আড়াই বছর আগে তিনি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে লালমনিরহাটে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে কোনো যোগাযোগ না রাখায় প্রথম স্ত্রী অভিযোগ করলে রাসেলের চাকরি চলে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হন নুরুল ইসলাম।

এদিকে গত রোববার তার প্রথম স্ত্রী ভরণপোষণের দাবিতে স্বামীর বাড়িতে আসেন। সকালে এ ব্যাপারে ছেলের প্রথম স্ত্রীর সঙ্গে শ্বশুর নুরুল ইসলামের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি ধারাল অস্ত্র দিয়ে পুত্রবধূকে কোপাতে গেলে স্ত্রী রওশন আরা তাকে বাধা দেন। তখন রাগান্বিত হয়ে নিজের স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে বাড়ি থেকে বের হয়ে যান নুরুল ইসলাম। পরে তিনি বড়াইগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। প্রতিবেশীরা রওশন আরাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রওশন আরার ভাই জরিফ উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে ঠাণ্ডা মাথায় তার বোনকে কোপানো হয়েছে। তিনি বলেন, নুরুল ইসলাম প্রথমে তার পুত্রবধূকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় আমার বোন বাধা দিলে তাকে কুপিয়ে আহত করা হয়। বোনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা জখম হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় নুরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম