সাবেক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
Advertisement
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল হত্যার মামলার পলাতক আসামি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের মিছিল করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রায় ৩০-৪০ জন যুবক অংশ নেন, ওই মিছিলের একটি ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবদুর রাজ্জাক রুবেল নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে প্রধান আসামি এবং তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদসহ ২শ জনকে আসামি করা হয়।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, মিছিলের সময় মহাসড়কে আমাদের দেবিদ্বার থানা পুলিশের টিম ছিল। তবে মিছিলটি হয়েছে মুরাদনগর থানার অংশে, মিছিল শেষে চান্দিনা থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে মুরাদনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
