স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও
Advertisement
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ এএম
রুপা আক্তার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ উধাও হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সৌদি প্রবাসী স্বামী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিখোঁজের পাঁচ দিন হলেও ওই গৃহবধূর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ডাসার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
নিখোঁজ রুপা আক্তার ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রুপা আক্তার মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরে তাকে না পেয়ে ওই গৃহবধূর বাবা ফেরদাউস মোল্লা নিরুপায় হয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আশিক মাতুব্বর জানান, রুপা আক্তার স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে আসেননি। তাই তার সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন রুপার বাবা।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
