Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

Advertisement

খুলনা নগরীর হরিণটানা এলাকায় মো. আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে একটি ভবনের চতুর্থ তলার ছাদে তাকে মারধর করা হয় বলে স্থানীয়দের অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে হরিণটানা এলাকার একটি ভবন থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। পরে তারা বাইরে এসে ওই ভবনের চতুর্থ তলার ছাদে কয়েকজনকে এক ব্যক্তিকে মারধর করতে দেখেন। কিছুক্ষণ পর আজমলকে নিচে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি পানি চাইলে স্থানীয়রা তাকে পানি দেন। পরে কয়েকজন তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমলকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। মাথার এক পাশের চুলও কাটা ছিল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

তবে হাসপাতালে আজমলের সঙ্গে থাকা যুবকরা জানান, বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে তিনি আহত হয়েছেন। তাদের বক্তব্যের সঙ্গে স্থানীয়দের বর্ণনায় অসঙ্গতি থাকায় ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ঘটেছে। খাজা হলের গেটের বাইরে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি ছাত্রাবাস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। সেখানে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী থাকেন।

হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন জানান, তারা ঘটনাটি জানতে পেরেছেন। আজমলের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম