ডেঙ্গুতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু
Advertisement
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৌমিতা ইসলাম মিতা (৩৫) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিতা ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামের আলাউদ্দিন প্রামাণিকের মেয়ে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি বরিশালের এজিএম হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌমিতার চাচা স্থানীয় সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান মিলন প্রামাণিক।
তিনি জানিয়েছেন, চাকরির প্রশিক্ষণের জন্য কিছুদিন আগে ঢাকা গিয়েছিলেন মিতা। সেখান থেকেই তীব্র জ্বরে আক্রান্ত হন তিনি। স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কৈকুণ্ডা-লক্ষ্মীকুণ্ডা আঞ্চলিক গোরস্থানে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে।

-6aaeb2eaecac9.jpg)