Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বনভোজনে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান, প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

বনভোজনে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান, প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি

পিকনিকে বিএনপি নেতারা

Advertisement

বিএনপি নেতাদের উপস্থিতিতে কক্সবাজারের টেকনাফে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত বনভোজন শেষে মেরিন ড্রাইভ সড়কে উঠে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বনভোজনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত শত শত নেতাকর্মী অংশ নেন।

শনিবার বিকালে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ঝাউবাগানে এ বনভোজনের আয়োজন করা হয়। ফুলের ডেইল এলাকার বাসিন্দাদের নিয়ে বনভোজনটির আয়োজন করেন হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল।

এতে ‘প্রধান অতিথি’ ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজন শেষে অংশগ্রহণকারীদের একটি অংশ গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ সড়কে ওঠেন। সেখানে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’-এমন স্লোগান দেন। এ সময় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় বলে স্থানীয়রা জানান।

তবে স্লোগান দেওয়ার সময় তিনি সেখানে ছিলেন না বলে দাবি করেছেন হাসান সিদ্দিকী। তিনি বলেন, আমি আসার পর তারা অন্য জায়গায় সরে গিয়ে স্লোগান দিয়েছে।

বনভোজনে প্রধান অতিথি থাকার বিষয়টিও অস্বীকার করে হাসান সিদ্দিকী বলেন, মূলত আমি প্রধান অতিথি ছিলাম না। হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল আমাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে গেছেন। এটি তার এলাকার পিকনিক।

আয়োজক নুরুল আজিম সোহেল বলেন, হাসান ভাই টেকনাফ থেকে আসার সময় আমরা তাকে সেখানে নামিয়ে দিয়েছি। আমি ও হাসান ভাই চলে আসার পর হয়তো এক-দুইটি গাড়ির লোকজন এসব স্লোগান দিয়েছেন।

তিনি আরও বলেন, পিকনিকটা আমার নিজের এলাকার। আমিও এলাকার মানুষ, দল করি। তাই এমন পরিস্থিতির কারণে দায় এড়াতে পারি না।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, বনভোজনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত শত শত নেতাকর্মী অংশ নেন। তাদের মধ্যে কেউ কেউ বনভোজন শেষে মেরিন ড্রাইভে স্লোগানেও অংশ নিয়েছেন বলে স্থানীয়দের দাবি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম