Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেফতার ৫

Advertisement

Icon

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেফতার ৫

ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।  এদের মধ্যে মূল হোতও রয়েছেনে।

রোববার (২০ সেপ্টেম্বর) তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি দক্ষিণপাড়ার কেরামত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা শহরের পুলিশ লাইন সংলগ্ন আদর্শপাড়া মহল্লার সুরিং বিশ্বাসের ছেলে সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মন্ডলপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেকুরটারী এলাকার কুব্বাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর উপজেলার ফুলসর পশ্চিমপাড়ার কুটি মিয়া মোল্লার ছেলে রুহুল আমিন (৫৯)।

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, তারা ঢাকাগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের চেষ্টা করত। শনিবার রাতে একতা এক্সপ্রেসে যাত্রীরা ওঠার সময় কৃত্রিম ব্লকেড তৈরি করে ছিনতাইয়ের চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতাররা আন্তঃজেলা ছিনতাই ও মলম পার্টির সদস্য।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী বলেন, ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে যাত্রীদের মালামাল চুরির সিন্ডিকেটের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম