Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা খেয়ে শ্বশুরকে লাথি জামাতার, অতপর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা খেয়ে শ্বশুরকে লাথি জামাতার, অতপর

একপর্যায়ে রাসেল সিদ্দিক আলীকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

Advertisement

শ্বশুরবাড়িতে হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন মেয়ের জামাই। এ নিয়ে শ্বশুরের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে জামাই রাসেলের (২৭) বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সিদ্দিক আলী (৪৮) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আলী ওই এলাকার বাসিন্দা এবং পেশায় অটোচালক ছিলেন। এ ঘটনায় রাসেলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সিদ্দিক আলীর বাড়িতে হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন রাসেল। চুরির বিষয়টি নিয়ে শ্বশুরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল সিদ্দিক আলীকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া বলেন, চিৎকার শুনে বাইরে এসে সিদ্দিক ও রাসেলের মধ্যে কথা-কাটাকাটি দেখি। একপর্যায়ে রাসেল লাথি দিলে সিদ্দিক মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রুনা বেগমের অভিযোগ, রাসেলের সঙ্গে আরও দুজন ছিলেন। তাদের একজনের নাম শাওন।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, রাসেল নেশাগ্রস্ত এবং নেশার টাকার জন্য মাঝেমধ্যে বিভিন্ন কর্মকাণ্ড করেন।

সদর থানার ওসি মনির হোসেন বলেন, রাসেলকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে আহত হওয়ায় তিনি পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম