Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সাইবার অপরাধের মামলায় গ্রেফতার ৬ বিদেশি তিন দিনের রিমান্ডে

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

সাইবার অপরাধের মামলায় গ্রেফতার ৬ বিদেশি তিন দিনের রিমান্ডে

Advertisement

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেফতার ছয় বিদেশিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সাইবার অপরাধের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং জব্দ করা ডিভাইসের তথ্য যাচাই করতে রিমান্ড চেয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গিয়াস উদ্দিনের আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম ছয় বিদেশির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, সাইবার অপরাধের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত এবং জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সাইবার অপরাধের সত্যতা উদঘাটন যেমন জরুরি, তেমনি তারা পর্যটন বা অন্য কোনো বৈধ কাজে বাংলাদেশে এসেছিলেন কিনা, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন। তারা পর্যটক হয়ে থাকলে আইনি মুক্তির সুযোগ রয়েছে। অন্যথায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।

এর আগে সোমবার সকাল ৯টার দিকে ছয় বিদেশিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের আদেশ অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে ওই ছয় বিদেশিকে গ্রেফতার করা হয়। পরে সাইবার অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। মামলাটির তদন্তভার পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম