Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধ

বিধবাকে পিটিয়ে আহতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

বিধবাকে পিটিয়ে আহতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আহত নুরজাহান বেগম ও অভিযুক্ত আনসার আলী।

Advertisement

রাজশাহীর মোহনপুরে এক বিধবা নারীকে বাঁশ ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। আহত নুরজাহান বেগম (৬৫) মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের আতা নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নুরজাহান বেগম ওই গ্রামের মৃত আতাউর রহমানের স্ত্রী। তার পরিবারের পক্ষ থেকে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্ত আনসার আলী ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

আহতের পরিবারের অভিযোগ, বাড়ির পাশের জমিতে গর্ত করে মাটি নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আনসার আলী ও তার পরিবারের সঙ্গে নুরজাহানের বিরোধ হয়। একপর্যায়ে তাকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করা হয়। মাকে রক্ষা করতে গেলে নুরজাহানের মেয়ে আফসানা জাহানকেও মারপিট করা হয়।

আফসানা জাহান বলেন, আমাদের জমিতে গর্ত করে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছিল আনসার আলী ও তার ভাই সিরাজুল ইসলাম। মা বাধা দিলে আনসার আলী, তার ভাই সিরাজুল ইসলাম ও স্ত্রী মোছা. লাবনী খাতুনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। মাকে রক্ষা করতে গিয়ে আমিও মারপিটের শিকার হয়েছি।

এদিকে অভিযোগ অস্বীকার করে আনসার আলী বলেন, মেয়েদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। ছোটখাটো হাতাহাতি হয়েছে। আমি একজন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি মারপিট করিনি। ঘটনাটি মীমাংসার জন্য চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক বলেন, একজন নারী রাতে আমাকে ফোন করে মারধরের কথা জানিয়েছেন। সভাপতি হিসেবে আমি উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতার চেষ্টা করছেন।

দলীয় বিষয়ে উপজেলা বিএনপি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম