চাঞ্চল্যকর আজমুল হত্যায় গ্রেফতার ১
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
আজমুল হোসেন আযম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার শিক্ষার্থী আজমুল হোসেন আযম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে অপরাধ দমন বাহিনী এসআরবি-৬ (খুলনা) ও এসআরবি-৮ (বরিশাল)-এর যৌথ আভিযানিক দল।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
হাসনাত হাবিব রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের টাউন নোয়াপাড়া শাখার ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসনাত হাবিব রিফাত শিক্ষার্থী আজমুল হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেফতারে এসআরবি-৬-এর অভিযান অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬০-এর কমান্ডিং অফিসার মিফতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
