Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কোম্পানীগঞ্জে সরকারি হাসপাতালে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ২০

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

কোম্পানীগঞ্জে সরকারি হাসপাতালে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ২০

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুইপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালাল মেম্বার বাড়ি ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবা কক্ষে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- বেলাল হোসেন (৫৮), মোজাম্মেল হোসেন (৭০), মোশাররফ হোসেনের স্ত্রী মায়া বেগম (৫৫), ছিদ্দিক (৪৫), জহির (৪০), শাহীন (৩৫), তুহিন (৩৩), রোকেয়া বেগম (৩৩), আউয়াল হোসেন (২১),  বিবি (৩৬), বিউটি (৩৪), মো. সাগর (২৫), শাহিনুর আক্তার স্বপ্নাসহ (২৫) অন্তত ২০ জন।

স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোজাম্মেল হোসেন ও মোশাররফ হোসেন দুই ভাই ও তাদের চাচাতো ভাই বেলাল ও ছিদ্দিকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও বসা হয়েছিল। মঙ্গলবার সকালে বিরোধ থাকা জায়গায় মোশারফের বিল্ডিং করা নিয়ে বেলালের সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি এবং সংঘর্ষ হয়।

একপর্যায়ে লাঠির আঘাতে বেলালের স্ত্রী রোকেয়া বেগম আহত হলে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পরে পালটা হামলায় মোজাম্মেল হোসেন ও তার ভাই মোশাররফ হোসেনের স্ত্রী মায়া আহত হন। এ সময় তাদের সরকারি হাসপাতালে নেওয়া হলে জরুরি সেবা কক্ষে আবারও একই উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে হাসপাতালের আনসার ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় এসব সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম