Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

অটোরিকশায় তুলে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে যাত্রীকে গণধর্ষণ

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

অটোরিকশায় তুলে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে যাত্রীকে গণধর্ষণ

Advertisement

সিলেটে সিএনজি অটোরিকশায় তুলে এক নারীকে অপহরণের পর গণধর্ষণের ঘটনায় জড়িত সিএনজিচালক সাইদুর রহমানকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরের যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইদুর রহমান সিলেট জেলার বিশ্বনাথ থানার হায়াতপুরগাঁও এলাকার হাসিব আলীর ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সিলেট সদর থানার পশ্চিম চৌকিদেখী এলাকার বাসিন্দা। গত ১৪ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে তিনি নগরীর চণ্ডীপুল এলাকা থেকে ছাতকের উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক সাইদুর রহমান পথিমধ্যে একটি বাজারে গাড়ি থামিয়ে মালামাল কেনাকাটা করেন এবং পরে নিজ বাড়িতে সেই মালামাল রেখে আসার কথা বলে কৌশলে ভুক্তভোগীকে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর এলাকার একটি নির্জন বাড়ির সামনে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে সেখানে আগে থেকেই অবস্থান করা সাইদুরের সহযোগীরা বের হয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি ঘরের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভুক্তভোগীর সঙ্গে থাকা মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, নগদ টাকা ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এ পাশবিক ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় একটি গণধর্ষণ ও ছিনতাই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও নিবিড় গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।

অভিযানের বিস্তারিত ও সার্বিক অগ্রগতি তুলে ধরে এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনাটি ঘটিয়ে অভিযুক্ত সাইদুর রহমান আত্মগোপনে চলে গিয়েছিল। আমাদের গোয়েন্দা দল সার্বক্ষণিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নজরদারিতে রাখে। অবশেষে সোমবার দুপুরে ঢাকা মহানগরের যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় সফল অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯ এর আইন ও গণমাধ্যম শাখার এই কর্মকর্তা আরও জানান, আসামি সাইদুর রহমানকে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত তার অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতার করতে আমাদের অভিযান ও তদন্ত কাজ জোরদারভাবে অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম