‘আ.লীগের নিরপরাধ কর্মী-সমর্থক এনসিপিতে যোগ দিতে পারবে’
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
সাংবাদিকদের সঙ্গে রাজশাহী জেলা এনসিপির মতবিনিময় সভা
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের যেসব কর্মী ও সমর্থক নিরপরাধ তারা এনসিপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে রাজশাহী জেলা এনসিপির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইমরান ইমন বলেন, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন- আওয়ামী লীগের যারা নিরপরাধ আছেন, জুলাইয়ে আমাদের পক্ষে ছিলেন, ছাত্রলীগের অনেকে জুলাইয়ে আমাদের আন্দোলনের পক্ষে ছিলেন, আওয়ামী লীগের ওই অংশটা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। তাদের আমরা দলে নিতে চাই।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান ইমন। জেলা এনসিপির আহ্বায়ক এমএ সবুরের সভাপতিত্বে ও সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান। সভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
