Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

আল আমিন

Advertisement

নাটোরের লালপুরে ১০৬টি ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবল ও তার তিন সহযোগীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রি ও পরিবহণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক পুলিশ সদস্য আল আমিন (২৩) রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত। আল আমিন উপজেলার পানসিপাড়া গ্রামের বাসিন্দা।

আটক অপর দুজন হলেন- উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত ভোররাতে উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ওহিদুল মোল্লার টিনশেড বাড়ির একটি কক্ষে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৬টি ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ইয়াবাগুলো বিক্রি ও পরিবহণের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। পুলিশ সদস্য আল আমিন বর্তমানে রাজশাহী রেঞ্জের ডিআইজির নিরাপত্তা ইউনিটে কনস্টেবল পদে কর্মরত। একজন পুলিশ সদস্যের মাদকসংক্রান্ত ঘটনায় গ্রেফতারের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম