আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিষিদ্ধ আওয়ামী লীগকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন— চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান। চট্টগ্রাম জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর ইউনিট প্রধানরা।
পানিসম্পদ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ভবিষ্যতে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ না ঘটে, তাই তাদের রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে। চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল ও পাহাড় কাটা বন্ধসহ জনস্বার্থে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নগরী ও জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান পানিসম্পদমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের বিষয়েও কথা বলেন।
অনুষ্ঠানের চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। নগরের বিভিন্ন সেবাদানকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উচ্ছেদ অভিযান পরিচালনার পর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সেই স্থানগুলো স্থায়ীভাবে ব্যবস্থাপনার আওতায় রাখতে হবে। অন্যথায় কিছুদিন পর আবারও দখল ও বিশৃঙ্খলা ফিরে আসবে।
