Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য, যা বলছে পুলিশ

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো ও দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য, যা বলছে পুলিশ

ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার দাউদকান্দি থানায় দরজা ভেঙে কিশোর গ্যাংয়ের ১৭ জন সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে থানা কার্যালয়ের ভেতরেই এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। আটকের পর তাদের দাউদকান্দি থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়। কিন্তু রাত ৯টার দিকে কক্ষে থাকা কিশোরদের কয়েকজন হঠাৎ দরজা ভেঙে এবং বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে বাইরে বেরিয়ে আসে। পরবর্তীতে তাদের মধ্য থেকে ১৭ জন সদস্য পালিয়ে যায় বলে খবর ছড়িয়ে পড়ে। 

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, থানার একটি কক্ষে ভাঙা প্লাস্টিকের চেয়ার এবং ভাঙাচোরা দরজা পড়ে আছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি বলেন, ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। কিছু সন্দেহভাজন কিশোরকে আটক করার পর পরিবারের সদস্যরা এসে থানায় ভিড় করেন। এ সময় কয়েকজন চলে গেছে। পরে আমরা তাদের আটক করেছি। কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম