রাজশাহীতে এক কেজি হেরোইন উদ্ধার
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর সিপিএসসি কোম্পানির রাজশাহীর একটি অভিযানিক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত ১২টার দিকে উপজেলার কবুতরপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি-৫ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কবুতরপাড়া গ্রামের একটি স্থানে প্লাস্টিকের বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় থাকার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন।
এসআরবি জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

-6ab5148e42e00.jpg)