Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৯ বছর পর হত্যা মামলার রায়, যাবজ্জীবন ২

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

১৯ বছর পর হত্যা মামলার রায়, যাবজ্জীবন ২

Advertisement

সদর উপজেলার আলোচিত কিশোর রেদোয়ান রাসেল হত্যা মামলায় ১৯ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ শরীফ এএম রেজা জাকের।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার পাঙাশিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. সুজন ও তার মামা মো. ইলিয়াস।

আদালত, মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে  জানা যায়, ২০০৭ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কিশোর রেদোয়ান রাসেল তার বাবার হাওলাদার বাজারের মুদি দোকানে অবস্থান করছিল। তার সঙ্গে মায়ের কেনা নোকিয়া ১১০০ মডেলের একটি মোবাইল ফোন ছিল। এ সময় মোবাইল ফোনে কথা বলার জন্য প্রতিবেশী সুজন তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই রেদোয়ান নিখোঁজ ছিল। পরিবার ভেবেছিল রেদোয়ান হয়তো তার পার্শ্ববর্তী নিকটাত্মীয়দের বাড়িতে গিয়েছে। কিন্তু স্বজনদের বাড়িতে যায়নি। এরপর নিখোঁজের পরদিন পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। ৩০ ডিসেম্বর স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, দক্ষিণ চরপাতা দারোগার খালের পাশে সিদ্দিক মালের বাড়ির সামনে এক কিশোরের লাশ পাওয়া গেছে। পরে ভোলা পৌরসভার সরকারি গোরস্থানে লাশ দেখে পরিবারের সদস্যরা রেদোয়ানকে শনাক্ত করেন। মরদেহের মুখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় রেদোয়ানের বাবা আব্দুল হক বাদী হয়ে ২০০৭ সালের ৩০ ডিসেম্বর ভোলা সদর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে মামলাটির তদন্ত কর্মকর্তারা সুজন ও ইলিয়াসকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০০৯ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ভোলা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)  মো. তৈয়ব বলেন, সাক্ষী-প্রমাণ বিশ্লেষণ করে আদালত আসামিদের যাবজ্জীবন দিয়েছেন। এতে আমরা রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার পেয়েছি।  সামান্য একটি মোবাইলের জন্য হত্যাকাণ্ড- এটি সামাজিক অবক্ষয়ের নমুনা, লোমহর্ষক নির্মম হত্যাকাণ্ড। ভুক্তভোগীকে গলাটিপে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যেই খালে ফেলে দিয়েছিল আসামিরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম