Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ,  আটক ৫

Advertisement

বরগুনার পাথরঘাটা উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি কাভার্ডভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিষখালী নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা।

অভিযানকালে সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।

এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ডভ্যানসহ ৫ চোরাকারবারিকে আটক করা হয়।

সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম