Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাত গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাত গ্রেফতার

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণ উদ্ধার ও পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে আবুল হোসেন নামে এক জমি ব্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ মালামাল লুট করেছে ডাকাত দল। তবে ভোরেই অভিযান চালিয়ে ৫ ডাকাতকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার ও স্বর্ণলংকার উদ্ধার করে পুলিশ ।

সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন-  নরসিংদীর মাধবদী এলাকার তামজিদ মিয়া,  শাহিন মিয়া, শামিম মিয়া,  হৃদয় দাস ও কুমিল্লার হোমনা এলাকার শরিফ মিয়া।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান,  রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা ডাকাত ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবুল হোসেনের বাড়ির গেট ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে আবুল হোসেনের ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনসহ পরিবারের সবাইকে বেঁধে রেখে ও  অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও মালামাল লুট করে। পড়ে পরিবারের লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম