Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কুমিল্লায় ৪৫১ কিশোর গ্যাং সদস্যকে মুচলেকায় ছাড়

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

কুমিল্লায় ৪৫১ কিশোর গ্যাং সদস্যকে মুচলেকায় ছাড়

ফাইল ছবি

Advertisement

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ৬২৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটকের পর যাচাই বাছাই শেষে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের বেশির ভাগই শিক্ষার্থী। 

অপর ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন। 

পুলিশ জানায়, নগরীসহ জেলার ১৮টি থানা এলাকায় বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের চিহ্নিত স্পট গুলোতে অভিযান চালানো হয়েছে। এতে ৬২৪ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার দিনভর আটকদের জিজ্ঞাসাবাদ এবং তাদের অতীত রেকর্ড যাচাই-বাছাই করা হয়। পরে সন্ধ্যায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ১৮ থানা থেকে ৪৫১ জনকে ছেড়ে দেওয়া হয়। 

এরমধ্যে যাদের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে, তাদের মধ্যে ১৭৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম