Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সিলেটে বাদপড়া ‘জুলাই যোদ্ধার’ তালিকা মন্ত্রীর হাতে

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

সিলেটে বাদপড়া ‘জুলাই যোদ্ধার’ তালিকা মন্ত্রীর হাতে

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে বাদপড়া আহতদের রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের কাছে একটি সুনির্দিষ্ট তালিকা হস্তান্তর করেছে সিলেট মহানগর বিএনপি।

বৃহস্পতিবার সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন যাচাই-বাছাই করে প্রস্তুত করা এ তালিকাটি আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর হাতে তুলে দেন।

তালিকা হস্তান্তরকালে নাসিম হোসাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের অনন্য আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া অত্যন্ত প্রয়োজন।

এসব বীর আহতদের প্রাপ্য মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি জানান, সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে স্থানীয়ভাবে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে তালিকাটি প্রস্তুত করা হয়েছে। হস্তান্তরিত তালিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানান।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলমান সরকারি কর্মসূচির আওতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে বিভিন্ন শ্রেণিতে গেজেট প্রকাশের কাজ অব্যাহত রয়েছে। এই প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাদপড়া কোনো আহত ব্যক্তি যেন বাদ না পড়েন এবং তাদের অধিকার সুনিশ্চিত হয় সেই বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির এই নেতা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম