অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
Advertisement
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
অস্ত্রসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের হাটহাজারীতে গভীর রাতে অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ মো. নাসির উদ্দিন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম ধলই ২নং ওয়ার্ডের কদল মহান চৌধুরী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার নাসির ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার নাসিরের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

