যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যশোর সদরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুজনেই ইজিবাইকের আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেনটি। এ সময় কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের সঙ্গে একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়।
যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-6ab7aaf19b974.jpg)