Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

Advertisement

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

ফাইল ছবি

Advertisement

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতাসহ আটজনকে আটক করেছে পুলিশ।

পরে শনিবার (২৬ সেপ্টেম্বর) মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত হন তারা। এর আগে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মিরপুর থানায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি কর্মী মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।  

মিরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪নং ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন। 

মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম