Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পিএম

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

ছবি: সংগৃহীত

Advertisement

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, নতুন শিল্প-কারখানা স্থাপন এবং বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার নগরীর কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত ও পর্যটনসমৃদ্ধ এ অঞ্চলে ব্যবসায়ীদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আগালে সরকার সব ধরনের সহযোগিতা করবে। 

পাশাপাশি অনিয়ন্ত্রিত ও অসময়ে বাণিজ্যিক মেলা আয়োজনের ফলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় উল্লেখ করে তিনি এসব অনুষ্ঠান নিয়মের আওতায় আনার তাগিদ দেন, অন্যথায় ব্যবসায়ীরা তাদের উৎসাহ হারাবেন বলে মন্তব্য করেন মন্ত্রী। 

অনুষ্ঠানে তিনি পকেট কমিটির সমালোচনা করে স্বচ্ছ নির্বাচন ও প্রকৃত ব্যবসায়ী নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সিলেট চেম্বারসহ সব সংগঠনে কার্যকর পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন। সংগঠনের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য সিলেটে মেলা আয়োজন নিয়ে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও উইমেন চেম্বারের মধ্যে দ্বিমত ও মুখোমুখি অবস্থান বিরাজ করায় মেলা সুষ্ঠু নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনা নিয়ে শাসক দল, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম