শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে প্রশাসনিক ব্যবস্থাপনা জোরদার, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনয়ন এবং আয়-ব্যয়ের হিসাব রাখার লক্ষ্যে চুক্তিভিত্তিক ৩টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাজার পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এই বিজ্ঞপ্তি দেন।
সোমবার প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যানেজার (১ জন), হিসাবরক্ষক (১ জন) ও অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (১ জন) পদে চুক্তিভিত্তিক জনবল নেওয়া হবে। আবেদনকারীদের জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তথ্য জেনে আগামী ১৫ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর সিলেট সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটির সভায় মাজারের নিরাপত্তা, উন্নয়ন ও দানবাক্সের অর্থ গণনায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা আনতে জেলা প্রশাসকের নেতৃত্বে ৭ সদস্যের পরিচালনা কমিটি গঠন এবং জনবল নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
যার আওতায় প্রাপ্ত দানের ৩৫ শতাংশ টাকা জেলা প্রশাসক ও মাজারের মুতাওয়াল্লির যৌথ স্বাক্ষরে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে উন্নয়নকাজে এবং অবশিষ্ট ৬৫ শতাংশ টাকা দৈনন্দিন ব্যয় ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্বাহে ব্যবহারের নিয়ম নির্ধারণ করা হয়েছে।
