Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘মাদক কারবারির বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ পোস্ট, পরে নিজের বাড়িতেই আগুন

Advertisement

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পিএম

‘মাদক কারবারির বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ পোস্ট, পরে নিজের বাড়িতেই আগুন

এতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

Advertisement

চাঁদপুরের কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া গ্রামের মনগাজী বাড়িতে আমেরিকা প্রবাসী সায়েম হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডের প্রায় দুই ঘণ্টা আগে প্রবাসে থেকে সায়েম তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রত্যেকটা মাদক কারবারি বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ এমন একটি পোস্ট দেন।

ওই পোস্টের প্রায় দুই ঘণ্টা পরই তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী সায়েম হাসানের বাবা মো. মনির হোসেন হঠাৎ শব্দ শুনতে পেয়ে ঘরের বাইরে এসে আগুন দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের দাবি, আগুন নেভানোর পর ঘটনাস্থলে একটি লাইটার পাওয়া যায়। এ কারণে ঘটনাটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

পরিবার ও স্থানীয়রা জানান, সায়েম হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সচেতনতা, সমাজসেবা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করার বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

ঝাড়-ফুঁক নয়, সঠিক সময়ের চিকিৎসায় বাঁচল শিশু ইসরাতের প্রাণ

ঝাড়-ফুঁক নয়, সঠিক সময়ের চিকিৎসায় বাঁচল শিশু ইসরাতের প্রাণ

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আরও পড়ুন

গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগ পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম