Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিথ্যা মামলা করায় স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

মিথ্যা মামলা করায় স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

Advertisement

মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে আদালতকে বিভ্রান্ত, মূল্যবান সময় নষ্ট এবং বিবাদীকে অযথা হয়রানির দায়ে মামলার বাদী রিনা আক্তার ও তার স্বামী ১ নম্বর সাক্ষী মাসুদ বেপারীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পরপরই এজলাসে উপস্থিত থাকা দণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়ে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলায় বুধবার বাদী রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারী আদালতে সাক্ষ্য ও জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে আসামিপক্ষের আইনজীবী তাদের বিশদ জেরা শুরু করেন।

জেরার একপর্যায়ে বাদী ও তার স্বামীর দেওয়া তথ্যে সুস্পষ্ট পরস্পরবিরোধী ও অসত্য বক্তব্য প্রকাশ পায়। তাদের সাক্ষ্য ও জেরার জবাব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আদালত নিশ্চিত হন যে, কোনো অপরাধ না ঘটা সত্ত্বেও ব্যক্তিগত আক্রোশ ও বিবাদীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এ মিথ্যা মামলা সাজানো হয়েছিল।

সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় মামলাটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারা অনুযায়ী বাদী রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করার প্রবণতা রোধে আদালতের এ দৃষ্টান্তমূলক রায় সমাজে ইতিবাচক বার্তা দেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, দুই তরুণের যাবজ্জীবন

মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, দুই তরুণের যাবজ্জীবন

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

উদ্বোধনে দাওয়াত পাননি, মাতবরের ক্ষোভের জেরে ৩০ শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত

উদ্বোধনে দাওয়াত পাননি, মাতবরের ক্ষোভের জেরে ৩০ শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত

ক্রেতার ছদ্মবেশে মাদকের বড় চালান আটক ডিএনসির

ক্রেতার ছদ্মবেশে মাদকের বড় চালান আটক ডিএনসির

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

আরও পড়ুন

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম