Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান ৪ গ্রামের মানুষের, শান্ত করলেন এমপি

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান ৪ গ্রামের মানুষের, শান্ত করলেন এমপি

Advertisement

সুনামগঞ্জের তাহিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দারা ফের রক্তক্ষয়ী সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে লাঠিসোটা নিয়ে একে অপরের মুখোমুখি অবস্থান নেন তারা।

তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এতে বড় ধরনের রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে একটি ইজিবাইকের কাচে ক্রিকেট বল লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ওই ঘটনার রেশ ধরে বৃহস্পতিবার সকালেও দুইপক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ফের মুখোমুখি অবস্থানে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি উত্তেজিত তরুণ ও যুবকদের বুঝিয়ে শান্ত করেন এবং ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিলে উভয়পক্ষ মাঠ ছেড়ে চলে যায়।

এ বিষয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আরেক দফা সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়েই আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। সকালে লোকজন আবারও মারামারির জন্য জড়ো হয়েছিল। আমি সরাসরি উপস্থিত হয়ে সবার সঙ্গে কথা বলি এবং বিষয়টি সমাধানের আশ্বাস দিই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী জানান, ক্রিকেট খেলার বল অটোরিকশায় পড়ার ঘটনা থেকেই এ বিরোধের সূত্রপাত। মসজিদে মাইকিং করার পর থেকেই এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছিল। ঘটনার সময়েও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আনোয়ারুজ্জামানের এপিএসের ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

আনোয়ারুজ্জামানের এপিএসের ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

৪ লাখ টাকায় স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, অতঃপর...

৪ লাখ টাকায় স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, অতঃপর...

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

ঋণের টাকায় লাউ চাষ, এক রাতেই সর্বস্বান্ত কৃষক

ঋণের টাকায় লাউ চাষ, এক রাতেই সর্বস্বান্ত কৃষক

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম