Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আবারও সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত এই অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ২৫২ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। কুমিল্লা মহানগরীসহ প্রতিটি উপজেলার যেসব স্থানে কিশোর বয়সি বখাটেদের উৎপাত ও আড্ডা বেশি, সেসব স্পটকে কেন্দ্র করে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি মাঠে নেমে তদারকি করেন।

আটকদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও অপরাধে তাদের সম্পৃক্ততা নিরূপণের কাজ চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, উঠতি বয়সি কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য জেলা পুলিশ নিয়মিতই এই কার্যক্রম পরিচালনা করে আসছে। কিশোর অপরাধ নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর।

তবে অভিযানের নামে কোনো সাধারণ কিংবা নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থানা থেকে পালালেন আটক পুলিশ কর্মকর্তা

থানা থেকে পালালেন আটক পুলিশ কর্মকর্তা

তাজমীনের শেষ কথা, ‘বাবা আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে’

তাজমীনের শেষ কথা, ‘বাবা আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে’

ফসলি জমিতে গলায় গামছা প্যাঁচানো তরুণীর লাশ, পাশে মিলল অটোরিকশা

ফসলি জমিতে গলায় গামছা প্যাঁচানো তরুণীর লাশ, পাশে মিলল অটোরিকশা

বড় ভাইয়ের আধা ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু

বড় ভাইয়ের আধা ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম