Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৬৫ বছর বয়সি হারিছা বেগম। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইদ্রিছ আলীর স্ত্রী। গত ৮ অক্টোবর ভোরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই দিন সকালেই তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি মারাত্মক ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তার শরীরে ইনসুলিনের ঘাটতি ছিল।

মৃত অন্য ব্যক্তি ৪৫ বছর বয়সি মিনহাজ। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ফরিদ মিয়ার ছেলে। গত ৭ অক্টোবর বিকালে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ৮ অক্টোবর বিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মারাত্মক ডেঙ্গু জ্বরের পাশাপাশি রক্ত জমাট বাঁধার জটিলতায় তার মৃত্যু হয়েছে।

মৃত্যু হওয়া অপরজন ৪৫ বছর বয়সি মরিয়ম। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধনবাড়ি নরিল্লা গ্রামের হযরত আলীর স্ত্রী। গত ৮ অক্টোবর সকালে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই রাতেই আইসিইউতে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি মস্তিষ্কে রক্ত চলাচলে বাধাজনিত স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন রোগী এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র!

গৌরীপুরের ডাকঘরে এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র!

বাবার বিক্রি করে দেওয়া ১৩ মাসের শিশু ফিরল মায়ের কোলে

বাবার বিক্রি করে দেওয়া ১৩ মাসের শিশু ফিরল মায়ের কোলে

ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

আরও পড়ুন

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

মানিকগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে সাজেদা ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, বিনামূল্যে পরীক্ষা ১০২ জনের

মানিকগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে সাজেদা ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, বিনামূল্যে পরীক্ষা ১০২ জনের

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ি শিশুদের স্কুলযাত্রা

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ি শিশুদের স্কুলযাত্রা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম