Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

বার্থী তারা মায়ের মন্দির প্রাঙ্গণে পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন

Advertisement

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের এ আয়োজন ও আনন্দ অনেক দীর্ঘ পুরাতন একটি প্রথা। এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজনও এতে সম্পৃক্ত হয়ে পড়েন। আমাদের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় এটি সমগ্র বাংলাদেশের জন্যই উৎসবের দিন।

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তারা মায়ের মন্দির প্রাঙ্গণে সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলাধীন সব পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের অংশগ্রহণে আয়োজিত এ সভা হয়।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, আমাদের সরকার গঠন করার পরে প্রথমবারের মতো এই পূজা-পার্বণের অনুষ্ঠানকে সরকারের পক্ষ থেকে দেখভাল করার দায়িত্ব নিয়েছি। ভক্তরা যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে এই ধর্মীয় উৎসব নিয়ে কথা বলতে গেছেন, তখনই প্রধানমন্ত্রী তাদের প্রত্যাশার চাইতেও আরও অনেক বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন। আমাদের সংসদীয় কমিটির সভায় তিনি সব সংসদ সদস্যকে নির্দেশনা দিয়েছেন—যাতে প্রত্যেকটি এলাকায় সনাতন ধর্মাবলম্বী মানুষদের পবিত্র এই বৃহৎ উৎসব আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, তার জন্য সরকার এবং আমাদের দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং পৌর বিএনপির জাকির হোসেন শরীফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ পূজামণ্ডপ কমিটির নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

চিঠির খাম থেকে পার্সেল, বদলে যাওয়া ডাকপিয়নের গল্প

চিঠির খাম থেকে পার্সেল, বদলে যাওয়া ডাকপিয়নের গল্প

থানা থেকে পালালেন আটক পুলিশ কর্মকর্তা

থানা থেকে পালালেন আটক পুলিশ কর্মকর্তা

ঋণের বোঝা সইতে পারলেন না পুলিন

ঋণের বোঝা সইতে পারলেন না পুলিন

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

বরিশালে আদালত ভবনের ৭ তালা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

বরিশালে আদালত ভবনের ৭ তালা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

আরও পড়ুন

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম