Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

ঘটনার পর নিহতের স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

Advertisement

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে গুলিবর্ষণে নোমান আলী (৩২) নামে এক গরু চোরাকারবারি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নোমান আলী হালুয়াঘাট উপজেলার বেতপুরী গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন।

সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

৩৯ বিজিবির পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জলজলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে পণ্য আটক করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। 

প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়। এরপরও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির কড়ইতলী কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদির জানান, নিহত নোমান আলী চোরাকারবারি ছিলেন। ভারতীয় গরু নিয়ে যাওয়ার সময় তেলিখালী ও কড়ইতলী সীমান্ত ফাঁড়ির যৌথ টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালান। এতে সদস্যরা আহত হন। এ সময় নায়েক রফিকের হাতে থাকা বন্দুক দিয়ে সতর্ক করার জন্য প্রথমে ফাঁকা গুলি ছোড়া হয়। পরে চোরাকারবারি নোমান আবার রফিকের হাতে আঘাত করলে তার বন্দুক থেকে অনিচ্ছাকৃতভাবে গুলি বের হয়ে নোমান আহত হন। পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু  জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু জব্দ

‘আমি এমপি হবো, কখনো ভাবিনি’

‘আমি এমপি হবো, কখনো ভাবিনি’

আরও পড়ুন

হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন রাজু

হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন রাজু

জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঢাবির ফার্স্ট ক্লাশ ফার্স্ট রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

ঢাবির ফার্স্ট ক্লাশ ফার্স্ট রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম