Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধারণক্ষমতার সাড়ে চারগুণ রোগী ভর্তি

জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে মেঝে-বারান্দায়

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে মেঝে-বারান্দায়

Advertisement

জয়পুরহাটে হঠাৎ আশঙ্কাজনকহারে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। জেলা শহরের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের জন্য দুটি কেবিনসহ মাত্র ৪২টি বেড রয়েছে। অথচ এখন ডায়রিয়া আক্রান্ত রোগী রয়েছে ১৮৮ জন। ফলে নির্ধারিত শয্যার ধারণক্ষমতার প্রায় সাড়ে চারগুণ বেশি রোগী ভর্তি হওয়ায় শয্যা  সংকটের কারণে বাধ্য হয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতেই বিছানা বিছিয়ে চিকিৎসা নিতে হচ্ছে ডায়রিয়া আক্রান্ত নানা বয়সের নারী, শিশু ও বয়োবৃদ্ধ রোগীদের। 

একসঙ্গে অনেক রোগীর এই বাড়তি চাপ সামাল দিতে চরম জনবল সংকটে থাকা এ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাঙিক্ষত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে ৪৯ জন ভর্তি হয়েছিল, যা শনি ও রোববার পেরিয়ে সোমবার এসে দাঁড়ায় ১৫০ জনে। আর গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) নতুন করে আরও ৬৩ জন রোগী ভর্তি হওয়ায় বর্তমানে হাসপাতালটিতে ডায়রিয়ায় আক্রান্ত মোট ১৮৮ জন রোগীর চিকিৎসা চলছে। গত ৪ দিনে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২৭৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। 

সরেজমিন হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ডায়রিয়া আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের উপচেপড়া ভিড়। বেড খালি তো নেই-ই বরং বারান্দা ও মেঝেতেও শয্যা পেতে চিকিৎসা নিচ্ছেন নানা বয়সি রোগীরা। হঠাৎ ডায়রিয়ার প্রকট বেড়ে যাবার কারণ অনুসন্ধান করতে গিয়ে ডায়রিয়ার একাধিক রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের কথা হয়।

ডায়রিয়া আক্রান্ত জয়পুরহাট পৌর শহরের আমতলী মহল্লার মারুফ হোসেনের স্ত্রী গৃহবধূ মোসলিমা (২৭) জানান , শনিবার শহরের পূর্ব বাজার এলাকার একটি রেস্টুরেন্টের সিঙ্গারা খাওয়ার পর থেকেই তার ঘন ঘন পাতলা পায়খানা শুরু হয়। অবস্থা বেগতিক দেখে হাসপাতালে এসে ভর্তি হয়েছেন।

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের খাস পাওনন্দা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে মোসাম্মৎ ছুম্মা (২৪) এলাকার এক মিলাদ মাহফিলে গিয়ে পোলাও খেয়ে ডায়রিয়া আক্রান্ত হন। ঘনঘন পাতলা পায়খানা শুরু হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় । এছাড়া বিয়েবাড়ির পোলাও খেয়ে ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রায় ৭০ বার পাতলা পায়খানা হলে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হন পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের নইমুদ্দিনের ছেলে আলম (৩১) । 

জানা গেছে, জয়পুরহাট সদরের  কোমর গ্রাম এলাকার ফরহাদ হোসেন (৫১) ও তার ছেলে সোহাগ (২৬) ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ইতোমধ্যে তার বাবা ফরহাদ হোসেন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

একই উপজেলার পারুলিয়া গ্রামের আবু রায়হানের ছেলে নিঝুম (৩৩) ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রায় ৬০ বার পাতলা পায়খানা করার পরে শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে ডায়রিয়া হয়েছে তা 'জানেন না' বলে জানিয়েছেন তিনি। এমনিভাবে ডায়রিয়া আক্রান্তরা হাসপাতালে এসে ভর্তি হলেও অনেকে তাদের ডায়রিয়া আক্রান্ত হওয়ার কারণ সম্পর্কে নিজেরা কিছু বলতে পারেননি।

চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত গরমে দূষিত পানি ও বাসি-পচা খাবার খাওয়ার কারণেই আকস্মিকভাবে ডায়রিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে জয়পুরহাটের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল জানান, বাইরের যত্রতত্র খোলা খাবার ও নোংরা দূষিত পানি খাবার কারণে এ রোগের সংক্রমণ হয়েছে। হাসপাতালে রোগীদের বাইরের খোলা খাবার বর্জন ও পানি ফুটিয়ে বিশুদ্ধ পানি পান করাসহ সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

লাখাইয়ে শেয়ালের কামড়ে আহত ২৭

লাখাইয়ে শেয়ালের কামড়ে আহত ২৭

ধারণক্ষমতার সাড়ে চারগুণ রোগী ভর্তি জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে মেঝে-বারান্দায়

জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে মেঝে-বারান্দায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম