Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

Advertisement

Icon

টঙ্গী পূর্ব ও শিল্পাঞ্চল প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় লাগা আগুন দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন ও সেনাবাহিনীর দমকলকর্মীরাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন। এ ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির দ্বিতীয় ইউনিটের চারতলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দুজন আহত হন।

আহতদের মধ্যে কারখানার শ্রমিক সাদেক হোসেনের (৩৮) নাম জানা গেছে। অপরজনের পরিচয় জানা যায়নি। সাদেককে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানার চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে ঢাকার উত্তরা ও কুর্মিটোলা এবং গাজীপুরের আরও ১৬টি ইউনিট যোগ দেয়।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর দমকলকর্মীরাও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, সকাল সোয়া ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ওষুধ তৈরির কাঁচামালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন ও সেনাবাহিনীর দমকলকর্মীরাও কাজ করছেন।

তিনি বলেন, এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন,  নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর...

চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর...

আরও পড়ুন

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম