Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতার আ.লীগ নেতা কিশোর রায় চৌধুরী মনি। ছবি: যুগান্তর

Advertisement

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ)  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৪ অক্টোবর) বিকালে জুড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে নিষিদ্ধ ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলের পর পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গ্রেফতার কিশোর রায় চৌধুরী মনি ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। 

এদিকে বুধবার সকালে জুড়ী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে করা একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল হয়। এরপরই মিছিলকারীদের শনাক্ত ও গ্রেফতার অভিযানে নামে পুলিশ। 

জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম জুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অন্যতম নেতা কিশোর রায় চৌধুরীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক

উত্তরায় দুই ছিনতাইকারী গ্রেফতার

উত্তরায় দুই ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

ড. ইউনূসকে হেনস্তা করে কী অর্জন করল আওয়ামী লীগ?

ড. ইউনূসকে হেনস্তা করে কী অর্জন করল আওয়ামী লীগ?

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

আরও পড়ুন

শরতের নীলাকাশে উদ্ভাসিত মোহনীয় কাঞ্চনজঙ্ঘা

শরতের নীলাকাশে উদ্ভাসিত মোহনীয় কাঞ্চনজঙ্ঘা

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম