Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল, মানবাধিকার ও আইনি অধিকার নিশ্চিতের তাগিদ

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম

সিলেটে ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল, মানবাধিকার ও আইনি অধিকার নিশ্চিতের তাগিদ

Advertisement

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধ, প্রান্তিক চা-শ্রমিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের আইনি অধিকার নিশ্চিতকরণ এবং সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাসহ স্থানীয় উন্নয়ন চ্যালেঞ্জ নিয়ে সিলেটে বিচারক, আইনজীবী, সুশীল সমাজ ও কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধিদল।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকসহ সপ্তাহব্যাপী সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি সিলেটে পৌঁছায়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ার ও ব্রিটিশ সংসদ সদস্য আফসানা বেগম।

ব্লাস্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সফরকালে ব্রিটিশ প্রতিনিধিদলটি সিলেট জেলা আইনজীবী সমিতি, বিচার বিভাগের সদস্য, ব্লাস্টের প্যারালিগ্যাল টিম, চা-শ্রমিক এবং ব্র্যাক ও স্থানীয় ওঁরাও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে পৃথক আলোচনায় অংশ নেয়। এসব আলোচনায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, ভূমি বিরোধ, কর্মসংস্থান, শিক্ষা এবং সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবি গুরুত্ব পায়।

আলোচনা ও মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর উপস্থিত ছিলেন।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) যুক্তরাজ্য শাখার সহায়তায় আয়োজিত এ সফরের আওতায় ব্রিটিশ সংসদ সদস্যরা ঢাকায় সরকারের নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং কক্সবাজারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া তারা সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও ব্র্যাক লার্নিং সেন্টার পরিদর্শন করেন। প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিত আইনি সহায়তা জোরদারের আশ্বাস দেন তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম