Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

Advertisement

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ক্ষতিগ্রস্ত ইউনিট-২ এর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় শিল্প পুলিশের গাজীপুর-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম সেবা) যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ইউনিট-২ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ফ্যাক্টরি ইনচার্জ) মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত এক নোটিশেও এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে কবে নাগাদ কারখানার কার্যক্রম আবার শুরু হবে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটির ইউনিট-২-এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে বিভিন্ন ফায়ার স্টেশনের আরও ইউনিট যুক্ত হয়। মোট ২১টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ১১টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ চালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। 

আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৫ জন অসুস্থ হয়। তার মধ্যে আহত ওয়্যারহাউজ ইন্সপেক্টর নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। তাদের তিনজন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দ্রুতই আগুন লাগার সঠিক কারণ জানানো হবে।

কারখানার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমাদের কারখানায় প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। হঠাৎ চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখে শ্রমিকরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে জরুরি অ্যালার্ম বাজানো হয়। এরপর কারখানার সব শ্রমিক দ্রুত ও নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। আমাদের কারখানায় কোনো দাহ্য পদার্থ নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল যুগান্তরকে বলেন, কারখানার ইউনিট-২ এর কিছু অংশ বন্ধ রয়েছে। আশা করি তিন চার দিনের মধ্যে চালু হয়ে যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

আরও পড়ুন

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম